Dhaka 2:51 am, Tuesday, 12 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

Update Time : 11:11:59 pm, Sunday, 21 December 2025

দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় বারকোনা খেলার মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারকোনা খেলা মাঠ পরিচালনা কমিটির সভাপতি সাবেক জননন্দিত ছাত্রনেতা ও বর্তমান যুব নেতা বেলাল উদ্দিন ডেভিট।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আপেল মাহমুদ দিপু, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুকুল,শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, ফুলবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর।
অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয় অর্জনকারীদের হাতে সম্মাননাক রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন বিজয় দিবসের গুরুত্ব ও ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ‌ অনুষ্ঠানে সদ্য শহীদ শরিফ ওসমান হাদীর জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়।
আয়োজনের বিষয়ে সভাপতি বেলাল উদ্দিন ডেভিট জানান এলাকায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিজয় দিবসের ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই মহতী আয়োজনে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।
দিনভর আয়োজিত খেলাধুলার পরিচালনা করেন ফারুক হোসেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন আব্দুল মোতালেব পাপ্পু।

প্রিন্ট