ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঠিকাদারদের তোপের মুখে পালালেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী// প্রকৌশলীর স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্থ ঠিকাদারদের অফিসে তালা ঝুলিয়ে দেবার আল্টিমেটাম

ঠিকাদারদের তোপের মুখে অফিস ছেড়ে পালানেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে (এলজিইডি)র জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এক জরুরি বৈঠকে বসেন ক্ষতিগ্রস্ত ঠিকাদাররা। এসময় তারা নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে পড়লে তাদের তোপের মুখে নির্বাহী প্রকৌশলী পালিয়ে যাবার এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানাযায়, প্রায় ৪ শতাধিক ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে সোমবার অফিসে উপস্থিত হন। এসব টেন্ডারের ওপেনিং ডেট ছিল ওইদিনই। নিয়ম অনুযায়ী ঠিকাদাররা প্রায় ৬৯ লক্ষ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন।
তবে হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানিয়ে দেন, টেন্ডারগুলো বাতিল করা হয়েছে এবং বাতিল সংশ্লিষ্ট কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, বা আগে থেকে কেন কোনো নোটিশ দেয়া হয়নি- এসব বিষয়ে তিনি কোনো উত্তর দিতে রাজি হননি বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা।

অঘোষিতভাবে নির্বাহী প্রকৌশলীর টেন্ডার বাতিলের এ সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন ঠিকাদাররা। তারা জানান, “কোনো পূর্বঘোষণা বা কারণ না জানিয়ে হঠাৎ টেন্ডার বাতিল করা হয়েছে। এতে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে এর সঠিক কারন এবং সুরাহা দিতে না পারলে আমরা নির্বাহী প্রকৌশলীর রুমে তালা ঝুলিয়ে দেবো। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি এখানে এসে সে সরকারের এজেন্ডা এখনো বাস্তবায়ন করছেন এবং ফ্যাসিস্ট সরকারের দালাল ঠিকাদারদের সব ধরনের বিল তিনি সুকৌশলে পরিশোধও করছেন। এখন তিনি এ ধরনের নাটকীয় ঘটনার অবতারনা করছেন।”

নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস অফিস ছেড়ে চলে যাবার পরও দীর্ঘ সময় তার কক্ষে অপেক্ষা করে তাকে বা তার স্টাফদের পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, ঢাকা থেকে আমাদের কাছে আসা নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। তবে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন অভিযোগের বিষয়টি তিনি অশি^কার করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ঠিকাদারদের তোপের মুখে পালালেন ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী// প্রকৌশলীর স্বেচ্ছাচারিতায় ক্ষতিগ্রস্থ ঠিকাদারদের অফিসে তালা ঝুলিয়ে দেবার আল্টিমেটাম

আপডেট সময় ০৭:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫