ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

সাংবাদিক জাহিদুলকে মারধরের ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২০২ ০.০০ বার পড়া হয়েছে

বিএনপির গুলশান অফিসে আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে ফোন এবং আইডি কার্ড কেড়ে নেওয়া এবং মারধর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, গণমাধ্যমের উপর এধরণের হামলা কাম্য নয়। হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকদের উপর এধরণের হামলার নিন্দা জানাচ্ছি।

তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও মতচর্চার জন্য আমাদের এতো সংগ্রাম আর আত্মত্যাগকে পাশকাটিয়ে অতীতের মতো পরিবেশ ফিরিয়ে আনার রাজনীতি বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না। আমরা এই অসুস্থ রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।

বিএনপির গুলশান অফিসে হামলার শিকার হয়েছেন আমার দেশ-এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম। পেশাগত দায়িত্ব পালনকালে গতকাল রোববার বিকালে বিএনপি নেতাকর্মীরা তার ওপর বর্বর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার মোবাইল ফোন এবং আইডি কার্ড কেড়ে নেয় দলটির নেতাকর্মীরা। তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা হয় বিএনপি অফিসে। অন্য সাংবাদিকদের সঙ্গে জাহিদুলও সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির গুলশান অফিসের সভাকক্ষের দরজায় দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা মোবাইলে ধারণ করছিলেন জাহিদ। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে বিএনপি নেতাকর্মীরা। এরপর ‘আমরা বিএনপি পেজের’ ক্যামেরাপারসন ফয়সলের নেতৃত্বে একদল লোক জাহিদের ওপর হামলা চালায়। তারা তাকে অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে। একপর্যায়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এ সময় হামলাকারীরা বলতে থাকে- আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করে। এখানে বিএনপির দোষ খুঁজতে রিপোর্টার পাঠিয়েছে। অন্য সাংবাদিকরা জাহিদকে উদ্ধারের চেষ্টা করলে তাদেরও লাঞ্ছিত করা হয়। বিএনপি নেতাকর্মীরা জাহিদকে মারতে মারতে মূল ফটকের বাইরে রাস্তায় নিয়ে আসে। সেখান থেকে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করেন। এরপর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় নয়া দিগন্তের ওয়াসীম আল ইমরান, জাগো নিউজের খালিদ হোসেন ও ডেইলি স্টারের সাজ্জাদ আহত হন বলে জানা গেছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক জাহিদুলকে মারধরের ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

আপডেট সময় ১২:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫