Dhaka 11:02 pm, Wednesday, 10 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

জেলে নৌকায় হামলার পর ট্রাম্পের কাছে ব্যাখ্যা চাইলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

Update Time : 06:24:22 pm, Sunday, 19 October 2025

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ছবি: সংগৃহীত

কলম্বিয়ার জলসীমায় মার্কিন সামরিক বাহিনী একটি নৌকায় হামলা চালানোর পর ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করেছেন দক্ষিণ আমেরিকান দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

রোববার (১৯ অক্টোবর) তিনি এক্স-পোস্টে লিখেছেন, ‘মার্কিন সরকারের প্রতিনিধিরা আমাদের আঞ্চলিক জলসীমায় হত্যা করেছে এবং আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।’

তিনি বলেন, ‘জেলে আলেজান্দ্রো কারাঞ্জার মাদক পাচারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তার দৈনন্দিন কাজ ছিল মাছ ধরা।’

পেত্রো আরও বলেন, ‘কলম্বিয়ান নৌকাটি ভেসে ছিল এবং ইঞ্জিন বিকল হওয়ার কারণে এর বিপদ সংকেত বন্ধ ছিল। আমরা মার্কিন সরকারের কাছ থেকে ব্যাখ্যার অপেক্ষায় আছি।’

কলম্বিয়ার প্রেসিডেন্ট দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের কাছে অবিলম্বে ভুক্তভোগীদের আত্মীয়দের সুরক্ষা প্রদান এবং আন্তর্জাতিকভাবে বিচারের বিষয়টি বিবেচনা করার আবেদন জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন সেনাবাহিনী একটি বৃহৎ মাদকবাহী নৌকা ধ্বংস করেছে, যা যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল।

প্রিন্ট