ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম Logo রয়টার্সের প্রতিবেদন মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’ তাই যুদ্ধ না থামার ঘোষণা দিলেন ইরান Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’

সাভারে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ২২

সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুবাই গেস্ট হাউজ নামে এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ নারীসহ ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালানোর চেষ্টা করলে অভিযানে থাকা সদস্যরা তাদের আটক করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৯ নারীসহ ২২ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে কেউ স্বামী-স্ত্রী হতে পারেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই হোটেলটিতে দীর্ঘদিন ধরেই অবৈধ কার্যকলাপ চলছিল। রাতের বেলায় অচেনা মানুষদের আসা-যাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা এ ধরনের হোটেল ব্যবসার নামে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

সাভারে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ২২

আপডেট সময় ১২:০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫