ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়ায় ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী অষ্টমনিষা বাজারে প্রজেক্টরে দেখলেন শতাধিক মানুষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৯৪ ০.০০ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিবিসি বাংলায় প্রচারিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করা হয়। শনিবার (১১ অক্টোবর) রাতে অষ্টমনিষা বাজারে প্রজেক্টরের মাধ্যমে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

স্থানীয় শতাধিক মানুষ এ আয়োজনে অংশ নেন এবং মনোযোগ সহকারে সাক্ষাৎকারটি দেখেন। এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ লক্ষ্য করা যায়। কেউ কেউ জানান, টেলিভিশনে সরাসরি দেখার সুযোগ না পেয়ে মাঠে বসেই সাক্ষাৎকারটি উপভোগ করেছেন তারা।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ গাজী ও সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। তাদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহাগ গাজী বলেন, “দেশনায়ক তারেক রহমানের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তরুণ প্রজন্ম এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে নতুন করে অনুপ্রাণিত হয়েছে।”

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে নেতৃত্বের প্রতি আগ্রহী করে তুলবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়ায় ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনী অষ্টমনিষা বাজারে প্রজেক্টরে দেখলেন শতাধিক মানুষ

আপডেট সময় ০২:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫