Dhaka 1:43 am, Sunday, 31 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

১০টি পরিবার অবরুদ্ধ থানায় অভিযোগের পরও মিলছে না প্রতিকার,

Update Time : 04:24:31 pm, Friday, 10 October 2025

পাবনার ফরিদপুর উপজেলায় ১০টি পরিবারকে প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে এক প্রভাবশালী পরিবারের তিন ভাই। অভিযোগ উঠেছে— তারা সরকারি রাস্তাকে নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে রেখেছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার বনয়ারীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সোনাহারা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রভাবশালী তিন ভাই— আব্দুল আউয়াল খান, মোতাহার হোসেন ও আব্দুল মতিন সরকারি রাস্তা দখল করে নেন এবং চলাচলের পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। এতে করে গ্রামের অন্তত ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

অবরুদ্ধ পরিবারগুলোর সদস্যরা জানান, গত ৩ অক্টোবর ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তারা ন্যায্য বিচার না পেয়ে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন।

অবরুদ্ধ পরিবারের সদস্যরা হলেন— মোহাম্মদ কোরবান আলী মণ্ডল, সবুজ মণ্ডল, তরিকুল মণ্ডল, শরিফুল মণ্ডল, হযরত মণ্ডল, মুমতাজ মণ্ডল, রমজান আলী, স্বপন হোসেন, আজগর আলী এবং নাব্দুল মাওয়াল খান।
তারা অভিযোগ করে বলেন,আমরা প্রায় ১৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় আছি। বাইরে বের হতে পারছি না। থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এখন যেন বন্দির মতো জীবন কাটাচ্ছি।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে সাধারণ মানুষ চলাচলের স্বাভাবিক অধিকার ফিরে পায়।
১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম বলেন,অনেক পূর্বে থেকেই আমরা জানি এটি সরকারি রাস্তা কার ব্যক্তিগত সম্পত্তি নয়।
এ বিষয়ে ফরিদপুর থানার উপপরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছিলাম উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় বসার কথা বলা হয়েছিল বিবাদী উপস্থিত হয়েছিল কিন্তু বাদি সবুজ মন্ডল উপস্থিত না হওয়ায় বসা হয়নি। অবরুদ্ধর বিষয়ে থানা পুলিশ অবগত নয়।
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবরুদ্ধ করে রাখার বিষয় আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টি খুব নেক্কারজনক। বিষয়টি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট