ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আশুলিয়ায় পোশাক কারখানার ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা

আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত পাঁচ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুরের বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে। আহত ওই ফ্যাক্টরি ম্যানেজারের নাম তাওস খান জনি।

তিনি নরসিংহপুর এলাকার এলিয়েন এ্যাপারেলন্স লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার।

আহত ফ্যাক্টরি ম্যানেজারের ছেলে তানভীর খান তুহিন বলেন, পাঁচ অক্টোবর বিকেলে তার বাবা কারখানা থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল দেশীয় অস্ত্রধারী যুবক তার মোটরসাইকেল আটক করে তাকে এলোপাতাড়ি ভাবে প্রকাশ্যে কুপিয়ে জখম করে মৃত ভেবে তার সঙ্গে থাকা নগদ ৪২ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে। একে গতকাল রাতে স্থানীয় আবু সামা মৃধাকে প্রধান আসামি করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়।

আহত ওই ফ্যাক্টরি ম্যানেজার বলেন, ওই এলাকার কয়েকজন তাদের কারখানা থেকে জুট ব্যবসা করতে চেয়েছিলো কিন্তু তিনি জুট না দেওয়ায় তাকে কুপিয়েছে তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে আজ কারাখানাটির সামনে শ্রমিকরা অপরাধীদের গ্রেফতার এর দাবিতে মানববন্ধন করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

আশুলিয়ায় পোশাক কারখানার ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট সময় ১২:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫