Dhaka 10:10 pm, Saturday, 13 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভারতে বিচার চলাকালীন প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মারলেন আইনজীবী

Update Time : 06:13:17 pm, Monday, 6 October 2025

ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাই। ছবি: সংগৃহীত

বিচারিক কার্যক্রম চলাকালে ভারতের সুপ্রিম কোর্টের ভেতরে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছোঁড়ার অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক আইনজীবীর বিরুদ্ধে। সোমবার (৬ অক্টোবর) এ ঘটনার পরই দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে ছুটে যায়।

এনডিটিভি জানিয়েছে, জুতাটি বিচারকের বেঞ্চে পৌঁছায়নি। বয়স্ক ওই আইনজীবীকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে।

আদালত কক্ষের বিস্ময়কর ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই বলেন, ‘আমিই শেষ ব্যক্তি যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত।’ এটি বলে তিনি পুনরায় বিচারিক কার্যক্রম চালিয়ে যান।

পুলিশের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাকেশ কিশোর নামে পরিচিত এই আইনজীবী বেলা ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে তার ‘স্পোর্টস জুতা’ বের করে গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন। এরপর নিরাপত্তাকর্মীরা তাকে তুলে নিয়ে যায় এবং কোর্টের নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন নিবন্ধিত সদস্য।

আদালত থেকে বের করে আনার সময় আইনজীবী বলছিলেন, ‘ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।’

প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের দাবিতে করা একটি আবেদনের সাম্প্রতিক শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্যে আইনজীবী অসন্তুষ্ট ছিলেন। প্রধান বিচারপতি গাভাই অটল ছিলেন এবং আইনজীবীদের বিচারকাজ চালিয়ে যেতে বলেন।

প্রিন্ট