ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়া বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ঈশ্বরর্দী থানায় ধর্ষণ মামলা

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত আলি লিটনের (৪৫) বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ধর্ষণের মামলা করেছেন মোছাঃ নার্গিস আক্তার (৩৮) নামে এক মহিলা। গত রবিবার (২৮শে সেপ্টেম্বর) লিটন দিলপাশার ইউনিয়ন বিএনপি সভাপতি ও দিলপাশার ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আফজাল মহুলীর ছেলে এবং ধর্ষণ মামলা দায়ের কারী ওই মহিলা পাশ্ববর্তী চাটমোহর উপজেলার পৌর সদরের আফ্রাত পাড়ার বাসিন্দা।

ঈশ্বরদী থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, মোঃ লিয়াকত আলী লিটন (৪৫), ওই মহিলাকে বিবাহের প্রলোভন দেখিয়ে গত ১১ মাস যাবৎ ঈশ্বরদী, বগুড়াসহ বিভিন্ন স্থান নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন স্বপ্নদ্বীপ রিসোর্ট সেন্টার, বগুড়া আবাসিক হোটেল এবং তার বিভিন্ন বান্ধবীর বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন। এরই ধারাবাহিকতায় গত ইং ২৪/১২/২০২৪ তারিখ রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকার সময় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন স্বপ্নদ্বীপ সেন্টারের একটি কক্ষে নিয়ে ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। এর পর থেকে মহিলা লিটনকে বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে প্রথমে নানান টালবাহানা করে এবং পরবর্তীতে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মহিলাটি উপায়ান্তর না পেয়ে গত ২৭/০৯/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩:০০ ঘটিকার সময় ভাঙ্গুড়া থানাধীন বিএলবাড়ী স্কুল এন্ড কলেজে উপস্থিত হয়। দিলপাশার ইউনিয়নের বিবি স্কুল এন্ড কলেজে গিয়ে লিটনের কাছে আবারো বিয়ের জন্য দাবি করেন। কিন্তু ওই সময় লিয়াকত আলী লিটন তাকে দেখে খারাপ আচরণ করে, ভয়-ভীতি প্রদর্শন করে এবং তাকে স্থান ত্যাগের জন্য চাপ সৃষ্টি করে। স্থানীয় লোকজন আশ্বাস দেওয়ায় মহিলা সেখান থেকে বাড়ি ফিরে যান।

উক্ত ঘটনার জের ধরে গত ২৮ সেপ্টেম্বর মহিলাটি ভাঙ্গুড়া বাজারের অবস্থানকালে ১২:৫১ মিনিটে অভিযুক্ত লিটনের বন্ধু মোঃ আঃ রহিম বাচ্চু তার মোবাইল নং থেকে ওই মহিলার মোবাইল নং এ ফোন দিয়ে গত ২৭ তারিখের ঘটনার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে এবং এ বিষয়ে বেশি কিছু করলে তার ক্ষতিসাধণ হবে বলে হুমকি প্রদান করে।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত দিলপাশার ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলীর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয় জানতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুন নুর এর সরকারি নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়া বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ঈশ্বরর্দী থানায় ধর্ষণ মামলা

আপডেট সময় ০৭:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫