ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অঙ্গহানি, ক্ষোভে যাত্রীরা

ঢাকা থেকে রাজশাহী গামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী যাত্রী। স্টেশনে যথাসময়ে বিরতি না দিয়ে ট্রেন দ্রুত ছাড়ায় চলন্ত অবস্থায় নামতে গিয়ে তার হাত কেটে যায়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীর নাম সুফিয়া বেগম (৩০)। তিনি ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধঘণ্টা দেরিতে পৌঁছানো ধূমকেতু এক্সপ্রেস তখনো যাত্রী ওঠানামা চলাকালীন অবস্থায় দ্রুত রওনা হয়। এ সময় নামতে গিয়ে সুফিয়া বেগম পড়ে যান এবং ট্রেনের চাকায় তার হাত কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়।

এ সময় যাত্রীরা অভিযোগ করেন, ট্রেন নির্ধারিত বিরতি না দিয়ে দ্রুত ছাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে স্টেশন মাস্টার আল-মামুন বলেন, স্টেশনে সিগন্যাল না থাকায় চালক নিজ দায়িত্বে ট্রেন ছাড়েন। আমি টিকিট বিক্রির কাজে ব্যস্ত থাকায় সময় খেয়াল করিনি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অঙ্গহানি, ক্ষোভে যাত্রীরা

আপডেট সময় ০৯:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫