ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

শান্তিপূর্ণ পূজা উদযাপনে মোংলায় নৌবাহিনীর কড়া নিরাপত্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৪ ০.০০ বার পড়া হয়েছে

ওমর ফারুক : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মোংলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি দিগরাজ বাজার সংলগ্ন সার্বজনীন দুর্গা মন্দিরে যান। এ সময় পূজার প্রধান পুরোহিত, আয়োজক কমিটি, সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কমান্ডার খুলনা নৌ অঞ্চল জানান, সারাদেশের মতো মোংলায়ও নৌবাহিনীর কন্টিনজেন্ট নিয়মিত টহল দিচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি মাঠপর্যায়ের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন বাহিনীর সমন্বিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দেন। নৌবাহিনী জানায়, দুর্গাপূজা উপলক্ষে বরগুনা, ভোলা, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, সেন্টমার্টিন, সন্দীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, খুলনা, বাগেরহাটসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি চালানোর পাশাপাশি বিশেষ অভিযানিক টিমও প্রস্তুত রাখা হয়েছে।

ধর্মীয় এই উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান কমান্ডার খুলনা নৌ অঞ্চল।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

শান্তিপূর্ণ পূজা উদযাপনে মোংলায় নৌবাহিনীর কড়া নিরাপত্তা

আপডেট সময় ০৫:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫