Dhaka 3:40 am, Saturday, 16 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৪টি মাদক মামলার আসামী গ্রেফতার

Update Time : 02:18:16 pm, Monday, 29 September 2025

মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তার (৪৭) কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রবিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মোসাঃ পারভীন আক্তার (৪৭) আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ পারভীন আক্তার নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অন্তত ৪টি মাদকের মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

প্রিন্ট