ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার Logo পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত

হান্নান মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪৭ ০.০০ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।

জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে একটি চক্র। রোববার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন— সাইফুল ইসলাম রাব্বি (২৮), হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)।

হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, ‘আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আরও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে পাঁচজনকে নিয়ে যায়।’

এ ঘটনায় তিনি থানায় চাঁদাবাজির মামলার আবেদন করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, ‘সেনাবাহিনী পাঁচজনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল।’

উল্লেখ্য, গত ১৯ মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসউদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসা ডিবি পুলিশের অভিযানে হিরোইনসহ মাদক ব্যবসায়ী সুজন ও সোহাগ গ্রেফতার

হান্নান মাসউদের মুচলেকায় ছাড়া পাওয়া ‘সমন্বয়ক’ ফের চাঁদাবাজির অভিযোগে আটক

আপডেট সময় ১০:৪৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫