Dhaka 1:09 am, Thursday, 11 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

মোংলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির দাবি

Update Time : 02:08:08 pm, Sunday, 28 September 2025

ওমর ফারুক : ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শ্রমিক সংঘ এলাকায় (শুক্রবার) বিকালে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর ঢল নামে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সিনিয়র কার্যনির্বাহী সদস আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনিবার্য। জনগণের রায়কে যথাযথভাবে প্রতিফলিত করতে এ পদ্ধতির বিকল্প নেই।”
বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ মাও: রুহুল আমিন বলেন,“আজকের এই কর্মসূচি জনগণের অধিকার আদায়ের লড়াইয়েরই অংশ। দমন-নিপীড়নের মধ্যেও ইসলামি আন্দোলন গণমানুষের পাশে আছে এবং থাকবে।”

এছাড়াও পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, শ্রমিক কল্যান ফেডারেশন নেতা গোলাম মোস্তাফা, এইচ, এম, জাহিদুল ইসলাম সাদি, এইচ, এম ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল করিম মৃধা। বক্তারা একযোগে দাবি জানান—জুলাই সনদ বাস্তবায়ন, ৫ দফা কর্মসূচি গ্রহণ এবং পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

প্রিন্ট