Dhaka 11:44 am, Tuesday, 9 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

পাবনায় ডিবি-র অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 01:58:34 pm, Monday, 22 September 2025

পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২৩:০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ সাঁথিয়া থানাধীন ধাতালপুর সাকিনস্থ মোঃ সানোয়ার হোসেনের মুদি দোকানের সামনে সাঁথিয়া টু চিনাখড়াগামী পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১০ (দশ) কেজি গাঁজা সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়ঃ

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী:
মোঃ রফিকুল শেখ (৪৫),
পিতা-মৃত আঃ রহমান,
মাতা-মৃত রোকেয়া বেগম,
সাং-দূর্গাপুর, গোবিন্দপুর, থানাঃ আমিনপুর, জেলাঃ পাবনা।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এবং পলাতক সহযোগী মোঃ ওসমান প্রাং দীর্ঘদিন যাবত গাঁজা ব্যবসার সাথে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওসমান প্রাং এর বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে অতিরিক্ত ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় সাঁথিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

“মাদক নয়, জীবন হোক আলোর পথে”
— জেলা গোয়েন্দা শাখা, পাবনা

প্রিন্ট