Dhaka 4:14 pm, Sunday, 7 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন// পরিদর্শনে মহাসচিব মির্জা ফখরুল

Update Time : 06:04:14 pm, Sunday, 7 September 2025

দীর্ঘ ৮ বছর পর আবারো আয়োজন হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫। সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এ উপলক্ষে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয় (জেলা স্কুল) বড় মাঠে সকল প্রস্তুতি শেষ করে ব্যানার, পোস্টার, ফেস্টুন আর বাহারি সাজসজ্জায় মাঠ ঘিরে ফেলেছে নেতাকর্মীরা।

রোববার দুপুরে সম্মেলনস্থল পরিদর্শন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরাপত্তা,মাঠের সাজসজ্জা, মঞ্চ সহ অন্যান্য সকল প্রস্তুতির বিষয়ে ঘুরে দেখেন তিনি। সোমবার সকাল ১১টা থেকে শুরু হবে সম্মেলনের মূল কার্যক্রম। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মো. আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম।

এদিকে সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে। তারা বলছেন, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঠাকুরগাঁও বিএনপিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে।

বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন,“আওয়ামী লীগ সরকারের আমলে এত বড় পরিসরে ঠাকুরগাঁওয়ে বিএনপি’র কোনো সম্মেলন হয়নি। এ আয়োজন আমাদের দলের জন্য নতুন দিগন্ত খুলে দেবে।”

সম্মেলন উপলক্ষে জেলা স্কুল মাঠে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে নেতাকর্মীরা আসবেন সম্মেলনস্থলে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ঠাকুরগাঁও জেলা সবসময় বিএনপির একটি শক্ত ঘাঁটি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা হওয়ায় এখানকার সম্মেলন শুধু সাংগঠনিক নয়, জাতীয় রাজনীতিতেও একটি বার্তা বহন করবে বলে মনে করছেন তারা।

প্রিন্ট