ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়ায় আ.লীগের লোকজনকে বিএনপি কমিটিতে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সমর্থক ও পারিবারিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আইনুল হক, ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান।

বক্তারা অভিযোগ করেন, আব্দুল মান্নানের স্বাক্ষর নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তার অনুমোদন ছাড়াই ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি উপজেলা বিএনপির কাছে জমা দেওয়া হয়েছে। এসব কমিটি রাতের আঁধারে গোপনে গঠন করা হয়েছে আওয়ামী লীগপন্থি ব্যক্তিদের নিয়ে। এ কারণে অবিলম্বে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

তারা আরও অভিযোগ করেন, নতুন আহ্বায়ক দীর্ঘদিন জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন এবং সদস্য সচিবও অতীতে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ব্যবসায়িকভাবে সম্পৃক্ত ছিলেন। অথচ এরা কখনো বিএনপি’র কোনো কর্মসূচিতে সক্রিয় ছিলেন না। এতে দীর্ঘদিন মামলা-হামলা ও জেল-জুলুম সয়ে সংগঠনকে টিকিয়ে রাখা ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। ফলে নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং যেকোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে শতাধিক মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো যাতে বিতর্কিত আহ্বায়ক ও সদস্য সচিবকে বহিষ্কার করে কমিটি সংস্কার করতে হবে। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, উপজেলা বিএনপি যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের সংকট থেকে উদ্ভূত যে কোনো সংঘাতের দায় উপজেলা বিএনপিকেই বহন করতে হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ভাঙ্গুড়ায় আ.লীগের লোকজনকে বিএনপি কমিটিতে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫