Dhaka 8:42 pm, Wednesday, 13 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সপ্তম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও দেহ ব্যবসা করানোর অভিযোগ.মামলা লিতে নারাজ পুলিশ

Update Time : 04:41:12 pm, Friday, 29 August 2025

পাবনার চাটমোহরে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ ও ১৪ দিন আটকে রেখে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার চাটমোহর থানায় মামলা করতে চাইলে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর গ্রামে। প্রেমিক মো: নাঈম হোসেন (২৫) পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহেশখালী গ্রামের মৃত তসলিম হোসেনের ছেলে।

জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট ভোর ৪ টার দিকে চাটমোহর থানাধীন হান্ডিয়াল ইউনিয়নের রায়নগের নিজ বাড়ি থেকে মাদ্রাসা ছাত্রী (১৩) কে তুলে নিয়ে নাটোরে যায়। পরের দিন ৬ আগস্ট রাত্রে নৌকায় নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ছাত্রীকে নাটোর জেলার কোন এক ক্লাবে আটকে রেখে ওই ছাত্রীকে দিয়ে দেহ ব্যবসা করায় লম্পট প্রেমিক। এসময় ওই ছাত্রী অসুস্থ হইলে জৈনক ক্লাবের মেয়েরা তাকে জোর করে ওষুধ খাইয়ে দেন। ওষুধ খাওয়ানোর পর ওই ছাত্রীর স্মৃতিশক্তি লোভ পেয়ে যায়। এরপর প্রতিদিন রাতে তাকে দিয়ে দেহ ব্যবসা করানো হয়। এ বিষয়ে ১৭ই আগস্ট ওই ছাত্রীর বাবা চাটমোহর থানায় একটি জিডি করেন। জিডি নং- ১৫৮১। ২২ আগস্ট র‍্যাব -১২ সিরাজগঞ্জ রাত ১০ টার দিকে কড্ডার মোড় থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মেয়ের বাবার কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে ২৪ আগস্ট মেয়ে সহ মেয়ের বাবা চাটমোহর থানায় মামলা করতে আসলে চাটমোহর থানার তদন্ত ওসি নয়ন কুমার সরকার মামলা না নিয়ে ভুক্তভোগী পরিবারকে তাড়াশ থানায় অথবা নাটোর থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। ভুক্তভোগী পরিবার উপায় না পেয়ে ওসি মনজুরুল আলমের সাথে দেখা করতে চাইলে তদন্ত ওসি থানা থেকে তাদের বের করে দেন। ভুক্তভোগী পরিবার তাড়াশ থানায় ও নাটোর থানাতে ঘুড়ে আইনের সহায়তা না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছে।

এ বিষয়ে চাটমোর থানার তদন্ত ওসি নয়ন কুমার সরকার বলেন, মেয়েটাকে চাটমোহর থানার এরিয়া থেকে নিয়ে গেলেও ধর্ষণ হয়েছে তাড়াশ ও নাটোর থানার মধ্যে তাই তাদেরকে ওই থানায় যাবার কথা বলা হয়েছে।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (সার্কেল চাটমোহর) আরজুমা আকতার বলেন, এমনটা হওয়ার কথা নয় তবে ওই ছাত্রী থানায় এসেছে তাদের সাথে কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট