Dhaka 6:59 pm, Saturday, 30 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

Update Time : 12:40:06 pm, Thursday, 28 August 2025

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে খেলনা পিস্তল, চাপাতি ও লোহার রডসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার উজান গোপিন্দ পশ্চিমপাড়ার সামান মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৭), ঢাকার ধামরাই থানার কুরংগী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুল্লি আটিগ্রামের পরান বেপারীর ছেলে চাঁন মিয়া (২৭) একই এলাকার মৃত নূর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের উজ্জল শেখের ছেলে হৃদয় (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, একটি চাপাতি ও কয়েকটি লোহার রড উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো জানুন
আশুলিয়া থানা পুলিশ ২৭ আগস্ট রাতে অভি*যান চালিয়ে পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে জা*ল ৪ লাখ টাকা সহ , সানজিদা আক্তার (২৬) ও সাদ্দাম হোসেন(২৮) নামে দুই জন জা*ল টাকার ব্যবসায়ীকে গ্রেফ*তার করে।।

প্রিন্ট