ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ৪ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ২৫১ ০.০০ বার পড়া হয়েছে

দেশীয় প্রজাতির মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার বুড়িবাধ এলাকায় প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত জালগুলো মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে সদর উপজেলা প্রশাসন।

শনিবার (২৩ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সদর থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানসহ অনেকে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ জানান, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে দেশীয় ছোট মাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে মারা যায় এতে। এজন্য এসব জাল ব্যবহার বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ৪ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

আপডেট সময় ০১:৩৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫