ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায় Logo কসবা-আখাউড়ায় বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন: শুরু হচ্ছে দুটি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত

জামায়াত যদি বলে ৭১‘র যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে ওরা ভারতের দালাল: আমজনতার তারেক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৯৫ ০.০০ বার পড়া হয়েছে

২৪ এর গণঅভ্যুত্থানে পরাজয় বরণ করে ফ্যাসিস্ট হাসিনা চোরের মত লেজ গুটিয়ে ভারতে পালানোর পর থেকেই একটি মহল ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস ধামাচাপা দেওয়ার পায়তারায় ব্যস্ত। এবার সেই বিষয়টি নিয়েই গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমজনতার দলের শীর্ষ নেতা তারেক রহমান। এসময় জামায়াতের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘জামায়াত যদি বলে ৭১‘র যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে জামায়াত ভারতের দালাল।’

এসময় তিনি আরও বলেন, ‘৭১ এর যুদ্ধে আমাদের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাদের বাপ-দাদারা খুন হয়েছে। ’ এরপর তিনি বাঙ্গালী জাতির সাহসিকতার প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘বাংলাদেশ সাহসী সন্তানদের দেশ, এখানে কেউ অন্যায়ের সাথে আপোষ করেনি।’ এরপর তিনি মাস্টারদা সূর্য সেনের বৃটিশদের বিরুদ্ধে সহসিংস আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ‘মাস্টার দা সূর্য সেন আমাদের চট্রগ্রামের সন্তান আমাদের সন্তান, ভারতের নয়।’

এরপর তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও সোশ্যাল মিডিয়া এক্টিভিস্ট পিনাকী ভট্রাচার্যের বিষয়ে বলেন, ‘সাংবাদিক ইলিয়াস ও পিনাকী মুক্তিযুদ্ধের স্মৃতিকে ভুলণ্ঠিত করতে চেষ্টা করেছে। ম্ুিক্তযুদ্ধের স্মৃতি হলো বিএনপির স্মৃতি। আওয়ামী লীগ সেখানে (৭১ এর মুক্তিযুদ্ধে) হাল ছেড়ে চলে গিয়েছিলো। তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুতরাং এই গৌরাবান্বিত স্মৃতি এত সহজে মাটিতে মিশতে দেওয়া যাবে না।’

এরপর তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় দাড়ি-টুপি ওয়ালাদের ওপর আক্রমণের ব্যাপারে সরাসরি জামায়াতের দিকে দ্বায় চাপান। আর যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করছে তাদের বিষয়ে বলেন, ‘লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে ২ হাজারে এনেছে, ১০ বছর পর বলবেন বাংলাদেশে কোন যুদ্ধই হইছিলো না। আরও বলবেন জামায়াত মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। আর বলবেন গোলাম আজম বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ।’

আমজনতার তারেক প্রতিবেশি ভারতের প্রসঙ্গে বলেন, ‘ভারত সবসময়ই আমাদের বিপদে ফেলতে চায়। যদি আমরা তাদের সুযোগ দেই তাহলে তারা সেই সুযোগ পাবে। ভারতের আমাদের গিলে ফেলার স্বক্ষমতা নেই। ৭১‘র যুদ্ধে আমরা নিজেদের সক্ষমতায় জিতেছি। ভারতের সক্ষমতায় নয়।’

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূলে তালগাছ বাড়াতে প্রশিক্ষণ, বনায়নে নতুন উদ্যোগ মোংলায়

জামায়াত যদি বলে ৭১‘র যুদ্ধ ভারতের যুদ্ধ, তাহলে ওরা ভারতের দালাল: আমজনতার তারেক

আপডেট সময় ০২:৩০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫