Dhaka 9:16 am, Tuesday, 9 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা

Update Time : 12:10:51 pm, Thursday, 7 August 2025

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ১ নম্বর ভবনে এটাই হবে প্রথম কোনো সরকারপ্রধানের বৈঠক।

এর আগে গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয়েছিল সচিবালয়ের ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো সভাকক্ষে। এবার মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে বৈঠক হতে যাচ্ছে। এ ভবনটি সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশে অবস্থিত।

আরও পড়ুন
আ.লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার
আ.লীগ আমলের বৈদেশিক ঋণ নিয়ে বিপাকে অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টার সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সচিবালায় জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।

সকালে সচিবালয়ে গিয়ে দেখা গেছে, প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর থেকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক হতো। সরকার পতনের দিন ক্ষতিগ্রস্ত প্রধানমন্ত্রীর কার্যালয় সংস্কারের পর এটিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রূপান্তরের পর থেকে নিয়মিতভাবে সেখানেই উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে।

প্রিন্ট