ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে সম্প্রতি ১৯৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শুক্রবার সকালে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল-এর এক প্রতিবেদনে জানানো হয়, পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের আগাম বুকিং না থাকা এবং সফরের উদ্দেশ্য অস্পষ্ট হওয়াকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনাল-১ থেকে আটক করা হয়েছে ১২৮ জনকে। এদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান ও একজন সিরীয় নাগরিক। বাকি ৭০ জনকে আটক করা হয়েছে টার্মিনাল-২ থেকে। তাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, ৪ জন পাকিস্তানি ও ২ জন ভিয়েতনামি।

মালয়েশিয়ান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহেইলি মোহাম্মদ জাইন জানান, যাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। এ কাজটি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোই সম্পন্ন করবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মোবাইল ফোনে এজেন্সির কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা মানবপাচার সিন্ডিকেটে সংশ্লিষ্টতার আশঙ্কা তৈরি করেছে। তার ভাষায়, এসব ছবি সম্ভবত মালয়েশিয়ায় ঢোকার সময় নিরাপত্তা বাহিনীর নজর এড়ানোর কাজে ব্যবহৃত হতো।

মোহাম্মদ শুহেইলি আরও বলেন, মালয়েশিয়াকে যেন কেউ অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য অভিযান আরও জোরদার করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ১২৩ বাংলাদেশিকে

আপডেট সময় ০৩:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫