Dhaka 5:57 pm, Monday, 8 June 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

আশুলিয়ায় গাঁজাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 04:03:35 pm, Wednesday, 23 July 2025

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এলাকার চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, আউকপাড়া আদর্শ গ্রাম এলাকার মৃত তোতা মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী হোসেন ভান্ডারী (৫০) ও একই এলাকার শেখ লিটন।

পুলিশ জানায়, রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ৩০ ফিট রাস্তাসংলগ্ন যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী হোসেন ভান্ডারীর বাড়ির সামনে থেকে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, যে, আটককৃতদের মধ্যে হোসেন ভান্ডারীর নামে বিভিন্ন থানায় অন্তত ৫টি মাদক মামলা রয়েছে। সর্বশেষ তিনি গত ২৬ মে সকালে ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া থেকে ২৬৮ পুড়িয়া গাঁজা, ১ গ্রাম হিরোইন এবং মাদক বিক্রির ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়। তবে গ্রেফতার হওয়ার মাত্র ২৮ দিনের মাথায় জামিনে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।

প্রিন্ট