ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ Logo ভাঙ্গুড়ায় প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম অডিটে ২১ লাখ বেতন ফেরতের সুপারিশ Logo কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo কালিয়াকৈরে দোকানে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, নারী ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম Logo জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে ৩ জনের মৃত্যু, Logo হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন

কালিয়াকৈরে দোকানে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, নারী ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের উত্তর পাশে সুরিচালা এলাকায় অনুমোদনহীন খোলা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে এক নারী ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টা থেকে ৫ টা পর্যন্ত জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে সফিপুর-বড়ইবাড়ী সড়কের সুরিরচালা এলাকার ‘মনিরের হোন্ডা সার্ভিসিং সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ব্যবসায়ী মোসাঃ সুরমা আক্তার (২৮)-কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যেখানে সরকার নির্ধারিত মূল্য ছিল ১১৫ টাকা। অর্থাৎ প্রতি লিটারে ১৫ টাকা বেশি নেওয়া হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার।

জেলা এনএসআই (গাজীপুর) জানান, এ বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয় এবং এনএসআই সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নজরদারি অব্যাহত রাখেন।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প

কালিয়াকৈরে দোকানে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, নারী ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় ০৮:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬