Dhaka 12:45 pm, Monday, 25 May 2026
News Title :
বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Update Time : 10:30:42 pm, Monday, 27 April 2026

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক-বালিকা) কালিয়াকৈর পৌরসভা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে বেগম সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক পর্যায়ে শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক, দৈহিক বিকাশে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এসময় ফাইনাল খেলায় মোট ৪ টি প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে অংশগ্রহন করেছে। বালক বিভাগে “লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে ট্রাইবেগারের মাধ্যমে হারিয়ে চ্যাম্পিয়ন হয় “সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে “কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই খেলায় বালকদের মধ্যে ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে পুরস্কার গ্রহন করেন “সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত ছানি ও বালিকা ম্যান অফ দ্যা ম্যাচ হিসাবে পুরস্কার গ্রহন করে “লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুই।

উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, কালিয়াকৈর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান, কালিয়াকৈর প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ইসরাত জাহান, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা, সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবিন পারভীন, কালিয়াকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদা আক্তার, চাপাইর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রহমান, গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত জাহান কোয়েল, চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেরা আক্তার, সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক উজ্জল হোসেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানি, কালিয়াকৈর পৌরসভার ২ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর ফারুক হোসেন সহ আরও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া চর্চা করার আহ্বান জানানো হয়।

প্রিন্ট