ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে Logo আজমিরীগঞ্জে অতিবৃষ্টির কারনে ফসলের ব্যাপক ক্ষতি। মোঃ আংগুর মিয়া Logo ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ‘মঠবাড়িয়া উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি Logo সমুদ্রপথে ‘শত্রুর দাপট’ রুখে দেওয়ার ঘোষণা মোজতবা খামেনির Logo যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মজুদ করছে যুক্তরাষ্ট্র Logo রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে’ Logo ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের

ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৭ ০.০০ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় পুকুর সংস্কারের নামে স্কেভেটর দিয়ে মাটি কেটে কুতুব (কুত্তা) গাড়ি যোগে বিভিন্ন জায়গায় বিক্রয় করছে আব্দুল গনি নামের এক মাটি ব্যবসায়ী। গত এক সপ্তাহ ধরে উপজেলার পার ভাঙ্গুরা ইউনিয়নের পাটুলি পাড়া কবরস্থানের উত্তর পাশে (টেবুনিয়া- বাঘাবাড়ি মিনি বিশ্বরোড সংলগ্ন) এলাকায় এ কর্মযজ্ঞ চলছে। মাটি পরিবহনে জন চলাচলের রাস্তায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা প্রশাসনের হস্তান্তর কামনা করছেন।

জানা গেছে, পাড় ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপারা এলাকার ইউনুস নামক এক ব্যক্তির পুকুর সংস্কারের নামে আব্দুল গনি গং রা চুক্তি নেন। এক্ষেত্রে পুুকুর সংস্কার বা ভূমির স্তর পরিবর্তন করতে সরকারি নিয়ম নীতি থাকলেও অদৃশ্য শক্তির প্রভাবে সরকারি নিয়ম নীতি কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সপ্তাহখানেক ধরে স্কেভেটার মেশিন দিয়ে মাটি কেটে কুতুব গাড়ি যোগে বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছেন। মাটি বহনকারী বেপরোয়া কুতুবগাড়িএকদিকে পথচারীদের জীবন ঝকির মুখে ফেলছে অন্যদিকে পথঘাটে মাটি ফেলে তা চলাচলের অনুপযোগী করে চলছে। এই অবস্থা যেন দেখার কেউ নেই। ঘটনার বিষয়ে পুকুরের মালিক ইউনুস পুকুর সংস্কারে কোন অনুমতি পত্র দেখাতে পারেননি।

প্রসঙ্গত, সম্প্রতি খান মরিচ ইউনিয়নের দুধ বাড়িয়া এলাকায় অনুমোতিবিহীন পুকুর সংস্কার করার অপরাধে মাসুদ রানা (আপেল) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন। পক্ষান্তরে উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিরপাড়া এলাকায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে সপ্তাহব্যাপী মাটির বিক্রয় করলেও স্থানীয়রা অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না মর্মে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে মাটি ব্যবসায়ী আব্দুল গণিকে অনুমোদিত বিহীন পুকুরের মাটি বিক্রয় করার বিষয় জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।

ঘটনার বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) মিজানুর রহমান বলেন, অনুমতি বিহীন পুকুরের মাটি বিক্রয় করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আব্দুল গণিকে প্রথমে মৌখিক ভাবে নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে তাদের ওই কার্যক্রম চলমান থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

নাসিরনগরে বৃষ্টিতে সোনালী ধান পানির নিচে

ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন

আপডেট সময় ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬