ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মাননীয় বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo নবীনগরে মতবিনিময় সভা: তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে আন্তরিকতার আহ্বান জেলা প্রশাসকের Logo অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে চল যাই গ্রাম আদালতে Logo কিশোর গঞ্জ জেলা ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাইকোর্টের আদেশেও দায়িত্ব পাননি চেয়ারম্যান রিপন Logo ছয় মাসেও ফেরেনি প্রতিবন্ধী রাজ্জাকের দোকান, আশ্বাসেই থমকে আছে প্রশাসনিক উদ্যোগ Logo রূপপুরের চুল্লিতে যেভাবে তৈরি হবে বিদ্যুৎ Logo জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগের সত্যতা পায়নি ইইউ Logo কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হল বড় প্রকল্প Logo চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা

ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় শহীদ হয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ আরও কয়েকজন। তবে এই ঘটনায় তৌকিরের আত্মত্যাগ ঘিরে দেশজুড়ে শোকের পাশাপাশি উঠছে তীব্র প্রশ্ন—কেন এখনো আকাশে উড়ছে সত্তরের দশকের বাতিল যুদ্ধবিমান?

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে প্রাণ রক্ষার সুযোগ থাকলেও, তিনি তা করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত ফাঁকা জায়গায় বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন তিনি।”

তৌকিরের চালানো যুদ্ধবিমানটি ছিল একটি পুরনো মডেলের F-7—যার জায়গা আধুনিক ২০২৫ সালের আকাশে থাকার কথা নয়। ইলিয়াসের ভাষায়, “তবু সেটিই উড়ছিল, কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে। সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।”

তিনি আরও বলেন, “তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ। এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।”

এই দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেছেন ইলিয়াস হোসেন। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন তিনি।

শেষে তার হৃদয়বিদারক আবেদন—”আর যেন কোনো তরুণ তৌকিরকে, একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে নবাগত পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা

আপডেট সময় ০৮:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫