ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। Logo নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন। Logo মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ Logo নববর্ষে ঠাকুরগাঁওয়ে সুবিধা বঞ্চিত শিশুরা পেলো নতুন জামা Logo নওগাঁর নিয়ামতপুরে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা… Logo কালিয়াকৈর প্রেসক্লাবে পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশ Logo রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার২০০১ সালের ১৪ এপ্রিল Logo ঈদগাঁওতে পহেলা বৈশাখ উৎসবে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ Logo নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ বৈশাখী শোভাযাত্রা Logo যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ সাংবাদিককে ডেকে নিয়ে গণপিটুনি, নিহত হলেন তিনি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম নামে এক তরুণ সাংবাদিককে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শিমরাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার শিমরাইল গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে কিছু ব্যক্তি দ্বীন ইসলামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

পরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।তারা জানান, দ্বীন ইসলাম একজন তরুণ সাংবাদিক হিসেবে এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেন, যার জেরে তিনি হয়তো কোনো মহলের রোষানলে পড়েছিলেন।এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসব-উচ্ছ্বাসে কিশোরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তরুণ সাংবাদিককে ডেকে নিয়ে গণপিটুনি, নিহত হলেন তিনি

আপডেট সময় ০৮:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬