ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

ঈদগাঁওতে পহেলা বৈশাখ উৎসবে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৯ ০.০০ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজার জেলায় আওতাধীন
ঈদগাঁও উপজেলায় আয়োজিত বিভিন্ন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

জানা যায়, প্রতিবছরের মতো এবারও পহেলা বৈশাখকে ঘিরে ঈদগাঁওয়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করে। তবে এসব আয়োজনের অনেকগুলোতেই স্থানীয় সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরে আসছেন। অথচ গুরুত্বপূর্ণ এমন একটি জাতীয় উৎসবে তাদের উপেক্ষা করা হয়েছে, যা দুঃখজনক।

একাধিক সংবাদকর্মী বলেন, “আমরা সব সময় এলাকার ইতিবাচক দিকগুলো তুলে ধরতে কাজ করি। কিন্তু আয়োজকরা যদি আমাদেরই অবহেলা করেন, তাহলে তা দুঃখজনক ও হতাশাজনক।”

এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে অনেকেই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে কেউ কেউ বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন।

সংবাদকর্মীরা ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ আয়োজনে গণমাধ্যমকর্মীদের যথাযথভাবে সম্পৃক্ত করার আহ্বান জানান, যাতে করে উৎসবের খবরগুলো আরও বিস্তৃতভাবে জনগণের কাছে পৌঁছাতে পারে। অন্যতায় উপজেলা প্রশাসনের সব ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

ঈদগাঁওতে পহেলা বৈশাখ উৎসবে স্থানীয় সংবাদকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভ

আপডেট সময় ১২:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬