ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা…

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ এর পহেলা বৈশাখ উদযাপন করতে আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন ও বিএনপিও আলাদাভাবে নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করে। উচ্ছ্বাসে ভরা বর্ণিল এই শোভাযাত্রা ছিল উৎসবমুখর। আনন্দ শোভাযাত্রার পূর্বে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গানটি দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ এর সূচনা করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে নিয়ামতপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে পুনরায় উপজেলা গেটে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম। অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সাংবাদিকবৃন্দ।
অপরদিকে উপজেলা বিএনপি আলাদাভাবে বাংলা নববর্ষ উৎযাপন করেন। নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভা যাত্রা উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে চারমাথার মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষে হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার, সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

নওগাঁর নিয়ামতপুরে পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আবহে আনন্দ শোভাযাত্রা…

আপডেট সময় ০২:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬