ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ, নগদ টাকা ও মালামাল লুট

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়দানদিঘী বাজারে ‘রানা ট্রেডার্স’ নামে হার্ডওয়্যার ব্যবসা পরিচালনা করেন মো. আব্দুল বারী (৪৮)। প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দা রুব্বান আলী তার কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেন। পরে তিনি ২ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৩ হাজার টাকা আর পরিশোধ করেননি বলে অভিযোগ করা হয়।

গত ৩ মার্চ ২০২৬ তারিখ বিকেলে অভিযুক্তের ছেলে মো. বাপ্পী বারীর দোকানে এলে পাওনা টাকার বিষয়টি তাকে জানানো হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রব্বান আলীসহ তার পরিবারের কয়েকজন সদস্য দোকানে এসে ব্যবসায়ীর ওপর চড়াও হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা তাকে মারধর করেন এবং তার ভাই মো. আব্দুল জালিলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তার হাত কেটে যায়। এ সময় দোকানের ক্যাশে থাকা প্রায় ২ লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে নেওয়া হয় এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ, নগদ টাকা ও মালামাল লুট

আপডেট সময় ০৮:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬