ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

বরিশালের ছয় আসনে জামানত হারিয়েছেন ১৯ প্রার্থী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ ০.০০ বার পড়া হয়েছে

বরিশালের ছয় আসনে জামানত হারিয়েছেন ১৯ প্রার্থী
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ১৯ প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ (১২ দশমিক ৫ শতাংশ) ভোট পেতে হয়। এর কম পেলে ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হয়। নির্বাচনে অংশগ্রহণের আগে প্রত্যেক প্রার্থীকে নির্ধারিত এ অর্থ জমা দিতে হয়। এবার জামানত হারানো ১৯ প্রার্থীর কাছ থেকে কোষাগারে জমা হবে সাড়ে নয় লাখ টাকা।

বরিশাল-১

বরিশল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে মোট ভোট এক লাখ ৯৯ হাজার ৫৮৫টি। এখানে নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারিয়েছেন। তারা হলেন জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী (এক হাজার ৭৩৬ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সরদার (ছয় হাজার ৮৪৬ ভোট)।

বরিশাল-২

বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে মোট ভোট দুই লাখ ২৬ হাজার ২৭৩টি। প্রতিদ্বন্দ্বিতায় থাকা আট প্রার্থীর মধ্যে ছয়জন জামানত হারিয়েছেন। তারা হলেনÑজাতীয় পার্টির (জেপি) আবদুল হক (দুই হাজার ৩২৯ ভোট), জাতীয় পার্টির এমএ জলিল (এক হাজার ১৯৯ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দীন (ছয় হাজার ২১ ভোট), জাসদের আবুল কালাম আজাদ বাদল (১৩৫ ভোট), গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ (৭০০ ভোট) এবং ন্যাশনাল পিপলস পার্টির সাহেব আলী (১৮৫ ভোট)।

বরিশাল-৩

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ভোট এক লাখ ৭৩ হাজার ৭০৫টি। নির্বাচনে অংশ নেওয়া ছয় প্রার্থীর তিনজনই জামানত হারিয়েছেন। এদের মধ্যে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ১৪ হাজার ১৮৪ ভোট, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিন ৮৬০ ভোট এবং বাসদের আজমুল হাসান জিহাদ পেয়েছেন ২১৮ ভোট।

বরিশাল-৪

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে মোট ভোট দুই লাখ ৪০ হাজার ৫০৬টি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে দুজন জামানত হারিয়েছেন। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল জলিল পেয়েছেন ৪১৩ ভোট এবং বাংলাদেশ জাসদের আব্দুস সালাম খোকন পেয়েছেন ৩৩৪ ভোট।

বরিশাল-৫

বরিশাল-৫ (সদর) আসনে মোট ভোট দুই লাখ ৫৪ হাজার ৩৭৯টি। আসনটিতে নির্বাচনি লড়াইয়ে নেমেছিলেন ছয়জন। সেখানে জামানত হারিয়েছেন তিনজন। তারা হলেনÑজাতীয় পার্টির আখতার রহমান (৯০৯ ভোট), এনপিপির আব্দুল হান্নান সিকদার (৪৯৪ ভোট) এবং বাসদ-মার্কসবাদীর প্রার্থী সাইদুর রহমান (৩০০ ভোট)।

বরিশাল-৬

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ভোট এক লাখ ৬৮ হাজার ১০০টি। আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ছয়জন। তাদের অর্ধেকই জামানত হারিয়েছেন। তারা হলেনÑবাংলাদেশ মুসলিম লীগের আব্দুল কুদ্দুস (২৪৪ ভোট), স্বতন্ত্র কামরুল ইসলাম খান (৩৬৬ ভোট) এবং গণঅধিকার পরিষদের সালাউদ্দীন মিয়া (১৩৯ ভোট)।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে

বরিশালের ছয় আসনে জামানত হারিয়েছেন ১৯ প্রার্থী

আপডেট সময় ১২:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬