ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার Logo মোংলায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল Logo নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা Logo বাস ভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ Logo মোদিবিরোধী লেখালেখির কারণে আমাকে গুম করা হয় Logo চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের জনশক্তিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Logo মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার হুমকি ইরানের Logo ৩ মাসে সারা দেশে ৮৫৪ ও ঢাকায় ১০৭ হত্যাকাণ্ড Logo দাম বাড়লেও কমেনি সংকট ও ভোগান্তি ফোনে ফোনে বিক্রি হচ্ছে জ্বালানি Logo মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে

ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেছে বিএনপি।সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড়ে ঘন্টাব্যাপী এ প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন।সভায় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্যসচিব জোবায়ের আল মাহমুদ আফজাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজোয়ান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়াজ মোরশেদ আঙ্গুর এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।বক্তারা অভিযোগ করে বলেন,  তারেক রহমানকে নিয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে কটুক্তি ও মিথ্যাচার করছে। একইসঙ্গে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির মাধ্যমে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।প্রতিবাদসভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা ভৈরব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ দুই ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার, মারিয়া হোটেল থেকে উদ্ধার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি এবং বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে

আপডেট সময় ০৩:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫