ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম Logo জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙ্গে ঘরের উপর পড়ে ৩ জনের মৃত্যু, Logo হাসের দীঘিতে নয়, কলেজ গেট–মেহেরঘোনা অংশে ফায়ার সার্ভিস চায় জনগণ Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo ভাঙ্গুড়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে ভেকু দিয়ে মাটি বিক্রয় জন সাধারণের চলাচলে বিঘ্ন Logo জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে Logo লিমন-বৃষ্টি হত্যার নেপথ্যে কী কারণ, জানালেন এফবিআই এজেন্ট Logo হাইকোর্টে এমপি আমির হামজার আগাম জামিন Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের পাশে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মহাসড়কের কেলিয়া এলাকার আলাদিন জেনারেল হাসপাতালের সামনে নয়নজুড়ি আন্ডারপাস ব্রিজ সংলগ্ন নয়নজুড়ি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালের কচুরিপানার ভেতরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি ধামরাই থানায় জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। অজ্ঞাত স্থানে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি খালে ফেলে রেখে গেছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
ধামরাই থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহটির এখন পর্যন্ত কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মানবিক পুলিশ সুপার তারিকুল ইসলাম

ধামরাইয়ে নয়নজুড়ি খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬