ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত

সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। সবাই আমাকে স্যার বলে,আমরা রাজনীতির নামে ব্যবসা করি না

…………ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন। অন্য বারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা। এবার নৌকা নেই। নৌকার যিনি কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।

সোমবার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন মাঠে এবং বড় খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ।

সমাবেশের একপর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দী জামায়াতের দেলাওয়ার এর প্রশসংসা করে বলেন, এবারে যে নতুন মার্কা রয়েছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে নাম দেলাওয়ার। এ এলাকারি ছেলে সে। বেশ ভালো ছেলে, তবে বয়স কম। লেগে থাকলে আগামীতে অনেক ভালো করতে পারবে। আমার বয়স হয়েছে,সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, আমরা এম পি ছিলাম, সরকার চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত, কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড়দল । বিএনপি জনগনের অধিকার রক্ষা করে। মা বোনদের অধিকার রক্ষা করে।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন দল বা পার্টিও বদনাম করতে চাইনা। ওটা আমার অভ্যাসের মধ্যেও নেই। শুধু এটুকু বলতে চাই যে, ১৯৭১ আমাদেও অস্তিত্ব। যুদ্ধ করে সে সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। সেসময় পাকিস্তান বাহিনীকে যারা সাহায্য করেছে জনগণের বিরুদ্ধে তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনা তাদের আমরা ভোট দিতে পারিনা।

তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোন সংখ্যালঘু নাই যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরিক। সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাহারা দিবে। পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে।

নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত

আপডেট সময় ০৪:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬