ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

ভাঙ্গুড়ায় ফসলী জমিতে অনুমতি না নিয়ে টপসয়েল কেটে বিক্রয় চলছে

পাবনার ভাঙ্গুড়ায় প্রশাসনের অনুমতির তোয়াক্কা না করেই চলছে ফসলী জমির টপ সয়েল স্কেভেটর দিয়ে কেটে কুতুব গাড়ি যোগে বিভিন্ন স্থানে বিক্রয়ের মহোৎসব চলছে। গত কয়েক দিন ধরে দিনভর উপজেলা পারভাঙ্গুড়া ইউনিয়নের পারভাঙ্গুড়া এলাকার জগাতলা বাজারের অদূরে পাথরঘাটা মাঠে চলছে এই কর্মযজ্ঞ। তবে উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের কোনো অনুমতি তারা দেখাতে পারেন নি।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে সরেজমিন উপজেলা পারভাঙ্গুড়া জগাতলা এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় এক বিঘা তিন ফসলী কৃষি জমিতে এস্কেভেটর দিয়ে ৫/৭ ফুট গভীর করে মাটি কেটে কুতুব গাড়ি যোগে বিভিন্ন জায়গায় বিক্রয় করছেন।তাদের সাথে কথা বলে জানা যায় প্রতি কুতুব গাড়ির মাটি বিক্রয় করছেন দুরুত্ব ভেদে ৭০০ থেকে ৮০০ টাকা।

অনুসন্ধানে জানা গেছে,পাথরঘাটা এলাকার মাটি ব্যবসায়ী শফি খাঁ ও পারভাঙ্গুড়া এলাকার ইউপি সদস্য হারুন এর নেতৃত্বে স্থানীয় কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করেই ফসলী জমির টপ সয়েল কেটে বিক্রয়ের এই কাজ চলছে। তারা কেহই উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাষনের লিখিত অনুমতি পত্র দেখাতে পারে নি। তবে মাটি ব্যবসায়ীরা বলেছেন যে, তারা মৌখিক অনুমতি নিয়েছেন।

প্রসঙ্গতঃ গত ০৭/০১/২০২৬ তারিখে বাংলাদেশ ভুমি মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব সাবেরা আক্তার স্বাক্ষরিত এ পত্রে জানা যায়, ‘দেশের বিভিন্ন জেলার কোথাও কোথাও জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত না করে রাতের আঁধারে কিছু অসাধু ব্যক্তি সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন জমির উপরি-স্তর কর্তন/খনন করছে। উপরি-স্তর কর্তনের ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, যা কৃষিজ উৎপাদনে বিরূপ প্রভাব ফেলবে। “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এর ১৩ ধারায় মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দন্ড সম্পর্কে নিম্নরূপভাবে বলা আছে:

“যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য বা কর্ষণীয় জমির উপরি-স্তর কর্তন করেন অথবা জমির রেকর্ডিও মালিকের বিনা অনুমতিতে জমি বালু/মাটি দ্বারা ভরাট করেন, তাহা হইলে তাহার অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ০২ (দুই) বৎসর কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।”

বর্ণিতাবস্থায়, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এর ১৩ ধারা অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঘটনার বিষয়ে জানতে মাটি ব্যবসায়ী শফি খাঁ মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায় নি।

অনুমতি বিহীন ফসলী জমির স্তর পরিবর্তনের বিষয়ে সহকারি কমিশনার (ভুমি) মিজানুর রহমান বলেন, বিষয়টা তিনি জানে না তবে খোঁজ নিয়ে জানাবেন বলেও জানান তিনি।

অনুমতি বিহীন ফসলী জমির স্তর পরিবর্তনের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার তাপস কুমার পাল এর সরকারি নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয় সম্ভব হয় নি।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ভাঙ্গুড়ায় ফসলী জমিতে অনুমতি না নিয়ে টপসয়েল কেটে বিক্রয় চলছে

আপডেট সময় ০৯:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬