ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা Logo সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে অথচ জুলাই সনদ বাস্তবায়নের তালবাহানা অবৈধ সরাষ্ট্রমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড Logo পশুর নদীসহ সুন্দরবনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে: মোংলায় প্রতিমন্ত্রী লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম Logo সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের Logo ১৬টি জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে, আরও তিনটি আসছে Logo ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত Logo লেবাননে ইসরাইলের হামলায় নিহত ৩১ Logo ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র: উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প Logo আনোয়ারায় শ্রমজীবী ও পেশাজীবীদের সম্মানে এডভোকেট নুরুল কবির রানা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মার্কায় ভোট দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতে যেতো// হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি আমরা

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোন মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতেই যেতো।

শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।

তিনি আরো বলেন, হাসিনা আপা তো পালিয়ে গেছেন। তার হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের বিপদে ফেলে পালিয়েছেন তিনি। আমরা তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। যারা কোন অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোন ক্ষতি হতে দেবো না।

দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি । জামাতের ক্ষমতায় যাবার বা দেশ পরিচালনার কোন অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই একসাথে থাকতে চাই। আমাদেও বিভেদ করার কোন সুযোগ নেই।

এসময় তিনি বিএনপির বিভিন্ন উন্নায়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

মার্কায় ভোট দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতে যেতো// হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি আমরা

আপডেট সময় ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬