ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

‎ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার ‎শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘড়িয়া পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

‎শনিবার (১১ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আব্দুর রহমানের ছেলে শাহাজানের টিন ও পলিথিনে নির্মিত বসতঘরটি মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে আগুন সবকিছু গ্রাস করে ফেলে।

‎অগ্নিকাণ্ডে পরিবারের সারাজীবনের কষ্টে জমানো সম্পদ, ছেলের ব্যবসার জন্য রাখা নগদ প্রায় ৫০ হাজার টাকা, চাল-ডাল, মরিচ, আসবাবপত্র, জাতীয় পরিচয়পত্র, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত শাহাজানের স্ত্রী কামরুন নাহার জানান, এই ঘরটিই ছিল আমাদের শেষ আশ্রয়। আগুনে সব পুড়ে যাওয়ায় আমরা এখন একেবারে নিঃস্ব। খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।

‎স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েল বলেন,পরিবারটি একেবারেই অসহায়। আধুনিক এই যুগেও তারা বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করছিল। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

‎এ বিষয়ে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ঘটনাটি আমরা শুনেছি। আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

‎এ ঘটনায় এলাকায় শোক ও সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

‎ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব দিনমজুর পরিবার ‎শেষ আশ্রয়টুকুও পুড়ে ছাই

আপডেট সময় ০২:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬