ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ, যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের

টানা ২১ ঘণ্টা বৈঠকের পরেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা। দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এই আলোচনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট পক্ষগুলোর যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব বজায় রেখে আলোচনা চালিয়ে যাবে, যাতে পুরো অঞ্চলসহ বিশ্বে টেকসই শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

ইসহাক দার জানান, ভবিষ্যতেও পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজতর করতে সক্রিয় ভূমিকা পালন করবে।

এছাড়া তিনি উভয় পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে তারা স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে তিনি আশা করেন, দুই দেশই ইতিবাচক মনোভাব বজায় রেখে স্থায়ী শান্তির পথে এগিয়ে যাবে।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

সমঝোতা ছাড়াই প্রথম দফার বৈঠক শেষ, যুদ্ধবিরতির আহ্বান পাকিস্তানের

আপডেট সময় ১১:৩৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬