ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত Logo আবারও কমল স্বর্ণের দাম Logo ইরানের প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প ও উপদেষ্টাদের ভুল হিসাব Logo উত্তরের ঈদযাত্রায় এবারও সেই ১৩ কিলোমিটার হতে পারে গলার কাঁটা Logo তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে ছাই, প্রাণ গেল ৬ গরুর Logo রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল Logo পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৫২​ নং ওয়ার্ডবাসী সহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন- মোঃ সেলিম কাজল Logo বাঞ্ছারামপুরে অবৈধ গুড় কারখানায় অভিযান: দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা Logo রক্ত খেকো রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধীদলের ওয়াকআউট Logo পীরগঞ্জে এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ

ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না বাংলাদেশের প্রতিনিধি

  • খেলার খাবার
  • আপডেট সময় ০৩:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৭ ০.০০ বার পড়া হয়েছে

টসের সময় হাত মেলাননি বাংলাদেশ সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে/সংগৃহীত

টস শেষে খেলার শুরুতে হাত মেলানোটা ক্রিকেট তো বটেই, যে কোনো খেলারই একটা ঐতিহ্য। তবে শেষ কিছুদিন ধরে সেই হাত মেলানো এড়িয়ে যাওয়াটাই হয়ে দাঁড়িয়েছে প্রতিবাদের একটা অভিনব উপায়। এবার সেই ‘ট্রেন্ডে’ নাম লেখালেন বাংলাদেশের ‘প্রতিনিধি’ জাওয়াদ আবরার। টস শেষে ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে হাত মেলাননি তিনি।

ভারত অধিনায়কের সঙ্গে কেন হাত মেলাননি, তা খুবই স্পষ্ট। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বরফ জমেছে শেষ এক বছর ধরে। গেল বছর বাংলাদেশ সফরে আসেনি ভারত। এরপর চলতি বছরের শুরুতে ভারতে ‘চলমান পরিস্থিতির’ কারণে কারণে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেঁটে ফেলার নির্দেশ দেয় বিসিসিআই। এরপর থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা আরও তলানিতে গিয়ে ঠেকেছে। এখন নিরাপত্তার শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে আইসিসির কাছে।

আরও পড়ুন
যে দেশের টুর্নামেন্ট, তাদেরই নিয়ম চলে, আইসিসির কিছু করার নেই: সাকিব
ঠিক এমনই এক পরিস্থিতিতে অ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হয় ভারতের। নিজেদের প্রথম ম্যাচে টস শেষে ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে যাওয়া জাওয়াদ আবরার।

এই টস শুরুতে বৃষ্টির কারণে একটু দেরিতে অনুষ্ঠিত হয়েছে। এরপর টস করতে অবশ্য করার কথা ছিল আজিজুল হাকিম তামিমের। তবে তিনি অনিবার্য কারণে উপস্থিত থাকতে না পারায় টস করতে যান জাওয়াদ আবরার।

আরও পড়ুন
কেকেআরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার প্রস্তাব, যে সিদ্ধান্ত নিলেন মোস্তাফিজ
টস ভাগ্যটা বাংলাদেশের পক্ষেই কথা বলেছে। বুলাওয়ের ভেজা উইকেটের ফায়দা তুলতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ।

তবে টস শেষে দুই দলের প্রতিনিধির হাত না মেলানো চলে এসেছে আলোচনায়। এর আগে এমন দৃশ্যের দেখা মিলছিল ভারত পাকিস্তানের ম্যাচে। এশিয়া কাপের তিন ম্যাচের একটিতেও হাত মেলাননি দুই দলের অধিনায়ক। এবার দুই বোর্ডের চলমান টানাপোড়েনের কারণে সেই দৃশ্য দেখা গেল বাংলাদেশ-ভারত ম্যাচেও।

আরও পড়ুন
যে ৩ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন আইসিসির প্রতিনিধিরা
যুব ক্রিকেটে ভারতের বিপক্ষে শেষ তিন ম্যাচের ২টিতে জিতেছে বাংলাদেশ। সেই সংখ্যাটা ৪ ম্যাচে ৩ জয়ে নিশ্চয়ই উন্নীত করতে চাইবেন জাওয়াদ আবরাররা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে ড্রোন বিধ্বস্ত, দুই বিদেশি নাগরিক নিহত

ভারত অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না বাংলাদেশের প্রতিনিধি

আপডেট সময় ০৩:৫১:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬