ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১০১ ০.০০ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন। স্থানীয়দের মতে, দুর্ঘটনাকবলিত স্থানটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত, যেখানে এর আগেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট–ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে শ্যামলী পরিবহনের বাসের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিহতদের মধ্যে একজন হলেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫)। অপরজন সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। তবে তাৎক্ষণিক আহদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহনের বাসটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল এবং এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে আসছিল। সকালে ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে এর আগেও একই জায়গায় হবিগঞ্জ এক্সপ্রেসের একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়। বারবার দুর্ঘটনার পরও কার্যকর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহতদের লাশ ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সিলেট–ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপডেট সময় ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬