ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার Logo মুসলিম হিজড়া মারা গেলে জানাজা-কাফন-দাফনের বিধান কী? Logo প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি Logo যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার Logo ঈদগাঁও পোকখালী ৩ কিলোমিটার জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন Logo কালিয়াকৈর নদী, বন ও পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু Logo পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, পৌরসভার ৩ নং ওয়ার্ডে, বৈদ্যুতিক ট্রান্স মিটার, চুরি করতে গিয়ে, রাসেল মিয়া নামক এক ব্যক্তি নিহত Logo যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলছে না: হেগসেথ Logo মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা Logo ছাত্রদল-শিবির সংঘাত ছড়িয়ে পড়ছে

ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১১৯ ০.০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তরুণরা এই ভোটের বড় একটি অংশ। শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, সত্যিকারের ক্ষমতার ভর যদি সরকার থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সচেতনভাবে ভোট দিতে হবে। সামনে গণভোটে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োগ করবো।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরে যেতে না চাইলে গণভোট দিতে হবে। আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনও মাথানত করবে না, এটিই আমাদের আকাঙ্খা।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায়ে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার

ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

আপডেট সময় ০২:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬