ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির Logo বৃষ্টি হলেই ডুববে ঢাকা! Logo ইসলামাবাদে পৌঁছালেন মার্কিন প্রতিনিধিরা Logo সিএমপি’র আকবরশাহ থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার* Logo টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক Logo দুইদিনের রিমান্ডে ঢাবি ছাত্রদলের বহিষ্কৃত নেতা অর্ণব Logo রামুর শ্রীমুরায় পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজির ড্রাইভিং সিটের নিচে মিলল ৩০ হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার। Logo ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ‘অকার্যকর’ Logo আবু সাঈদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে ‘তারা ছিল অমানুষ’ Logo এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহত ছাড়াল ২০০

ছবি: সংগৃহীত
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতি প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়, তবে এখন তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। বিক্ষোভ দমনে বিভিন্ন স্থানে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তেহরানের একজন চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনকে জানিয়েছেন, রাজধানীর মাত্র ছয়টি হাসপাতালে কমপক্ষে ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এদেরমধ্যে বেশিরভাগই মারা গেছেন গুলিবিদ্ধ হয়ে।

পাকিস্তান কেন বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করছেপাকিস্তান কেন বাংলাদেশের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমান বিক্রি করছে
হতাহতের এই সংখ্যার বিষয়ে অবশ্য ইরানের সরকার এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে বৃহস্পতিবার রাত থেকে প্রায় সম্পূর্ণভাবে দেশটিতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ বন্ধ করে দেয়া হয়। ওই চিকিৎসক দাবি করেন, শুক্রবার হাসপাতাল থেকে লাশ সরিয়ে নিয়ে যায় কর্তৃপক্ষ। তার ভাষ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই তরুণ।

শুক্রবার ইরানি মানবাধিকার সংগঠন এইচআরএএনএ শুক্রবার জানায়, ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।

একই দিনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আট সদস্য নিহত হয়েছেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ: জামায়াত আমির

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহত ছাড়াল ২০০

আপডেট সময় ০১:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬