ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ Logo সুনিশ্চিত ব্যর্থতা’ জেনেই লেবাননে সাধারণ মানুষের ওপর হামলা ইসরাইলের Logo খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই Logo নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযান জয়পুরহাট থেকে তিনজন পেশাদার অপরাধী দস্যু ডাকাত গ্রেফতার Logo ঢাকাঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভউ Logo হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত Logo জামালপুরে জাল টাকা তৈরির অপরাধে একজন গ্রেফতার Logo জামালপুরে আবাদীনকে খুনের দায়ে ০২জনকে মৃত্যুদন্ড,০৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত Logo ব্রাহ্মণবাড়িয়া সদর শেখ হাসিনা ব্রিজ এ দুপুর ৩ টা হইতে বট গাছের এইখানে তল্লাশি অভিযান পুলিশ করছেন Logo টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ এপ্রিল

ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ

বিদ্যুৎ সেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (ক্রীসকপ)। বিদ্যুৎ সেবা ছাড়াও গ্রাহকদের কল্যাণে পাশে থাকা—এই স্লোগানকে সামনে রেখে ভাঙ্গুড়ায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ার) বিকেলে ভাঙ্গুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে ৩৮টি কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল আলামিন চৌধুরী। তিনি বলেন, শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই পল্লী বিদ্যুৎ বিভিন্ন সময়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি ছাইফুল ইসলাম খান, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সেকেন্দার আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: বিএনপি দলের শামা ওবায়েদ

ভাঙ্গুড়ায় শীতার্ত মানুষের মাঝে পল্লী বিদ্যুতের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৫:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬