ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

রিকশায় চড়ে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১২ টার সময় দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়ন দাখিল করেন তিনি।

মনোনয়ন দাখিলের পূর্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। অনেকেই বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমরা অতিতেও কোন বিভেদ করিনি আর সামনেও করবোনা।

এসময় তিনি আরো বলেন, দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ন্যায়ের সাথে সামনে আমাদের কাজ করতে হবে। ২৪ এর আন্দোলনে আমরা অনেক তাজা প্রাণ হারিয়েছি। এইযে এতো যুদ্ধ শুধুমাত্র একটি সুন্দর সমাজের জন্য। দুর্নীতিকে বাদ দিয়ে আমরা একটি গনতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই।

মনোনয়ন দাখিলের পর নিজের ও ধানের শীষের জন্যে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচন বোধয় আমার শেষ নির্বাচন। তাই ঠাকুরগাঁওয়ের উন্নয়নে,দেশের উন্নয়নে আমাকে কাজ করার সুযোগ দিন। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সত্যিকার অর্থে উদারপন্থী একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার। যেখানে নারী-পুরুষ সকলের সমমর্যাদা থাকবে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে যেন আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারি। নিজের ধর্মের প্রতি যেমন আমরা আনুগত্য প্রকাশ করি। ঠিক একইভাবে অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।

নির্বাচনী আচরণ বিধিমালা পালন করে এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ ৫ জন নেতা কমী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

রিকশায় চড়ে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫