ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভিতরে প্রবেশের চেষ্টা করেছে।

নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যক্রম চালাচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ শুরু হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। হাইকমিশনের চারপাশে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যেখানে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এর আগে, ২০ ডিসেম্বর রাতে হাইকমিশনের সামনে একটি ছোট বিক্ষোভের ঘটনা ঘটে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জানিয়েছিল, সেদিন মাত্র ২০–২৫ জন বিক্ষোভকারী উপস্থিত ছিলেন এবং তারা কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি। তবে বাংলাদেশ এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং কূটনৈতিকভাবে সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা প্রবেশ করতে পারার ঘটনায় গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তুলেছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নয়াদিল্লির হাইকমিশন একটি অত্যন্ত সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকা, তাই অনুমতি ছাড়া সেখানে বিক্ষোভ করা স্বাভাবিক নয়। তিনি প্রশ্ন তুলেছেন, কীভাবে উগ্র সংগঠনের সদস্যরা সেখানে প্রবেশ করতে সক্ষম হলো।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় জনতা ট্রেসপোট এজেন্সিতে অভিযান: নকল দুধ তৈরির কেমিক্যাল জব্দ ও ধ্বংস

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা

আপডেট সময় ০৫:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫