ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী Logo হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান Logo মঠবাড়িয়া উপজেলায় বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। Logo দিবসের শ্রমিকদলের সমাবেশ ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে দলের নেতাকর্মীদের শক্ত অবস্থানে থাকার আহ্বান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলমের। Logo টঙ্গী এরশাদ নগরে সেন্টুর সিন্ডিকেট মাদকের জালে আটকা যুব সমাজ এবং নেপথ্যে কারা Logo জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত, Logo সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে মহান মে দিবস উদযাপিত: প্রধান অতিথি আসলাম চৌধুরী এমপি Logo ৩৬০ জনের অলির রোজা শরীফ সারা বাংলায় কোন কোন জায়গায় Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস উপলক্ষে জেলা নির্মাণ শ্রমিকের আলোচনা সভা অনুষ্ঠিত Logo ইসলামপুরে মাইক্রো চালককে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

বিজয় দিবসে নৌঘাঁটি দিগরাজে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর

ওমর ফারুক : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নৌঘাঁটি দিগরাজে অবস্থিত যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষে মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক দর্শনার্থী যুদ্ধজাহাজটি পরিদর্শনে অংশ নেন।

দর্শনার্থীরা যুদ্ধজাহাজে প্রবেশ করে নৌবাহিনীর আধুনিক সামরিক সক্ষমতা, নৌযুদ্ধের কৌশল, অস্ত্রশস্ত্র, যোগাযোগ ব্যবস্থা ও জাহাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা দর্শনার্থীদের জাহাজের কার্যক্রম, ইতিহাস ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।

পরিদর্শনে আসা দর্শনার্থীরা বলেন, মহান বিজয় দিবসে যুদ্ধজাহাজ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া তাদের জন্য গর্ব ও আনন্দের। এতে দেশের প্রতিরক্ষা শক্তি সম্পর্কে নতুন করে জানার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নৌবাহিনীতে যোগদানের আগ্রহ সৃষ্টি হবে।

নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহান বিজয় দিবসের চেতনায় জনগণের সঙ্গে নৌবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দেশের সামরিক সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চাই: বিমানমন্ত্রী

বিজয় দিবসে নৌঘাঁটি দিগরাজে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর

আপডেট সময় ০৬:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫