ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির Logo সংসদে হাসনাত আবদুল্লাহ আবার ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে Logo আল্লাহর দেওয়া বজ্রপাতে ১২ জনের মৃত্যু Logo টানা তাপদাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি Logo ইসলামপুরে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মী জামিন চেয়ে আদালতে স্বেচায় আত্মসমর্পন করায় আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন Logo কিশোরগঞ্জ জেলার ভৈরবে গজারি ইউনিয়নের প্রধান নুরুল ইসলাম খোলকানী অনুষ্ঠিত, সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল Logo আবিদুলের অভিযোগের জবাবে সাদিক কায়েম ‘ছাত্রদলের অপকর্ম, দেশের সংকট- সবকিছু ঢেকে দিতে সংঘবদ্ধ অ্যাকটিভিজম দৃশ্যমান হচ্ছে Logo রাজধানীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Logo ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী আটক Logo কাশিমপুরে কসাইয়ের ছুরিকাঘাতে চিকিৎসক গুরুতর জখম, ঘাতক গ্রেফতার

আবারও সচিবালয়ে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১০৩ ০.০০ বার পড়া হয়েছে

সচিবালয়ের নতুন ভবনে (১ নং ভবনে) অগ্নিকাণ্ড ঘটেছে।ভবনের ১০ তলায় এ আগুন লেগেছে রোববার বেলা আড়াইটার দিকে।

আগুন লাগার পরপরই ভবনজুড়ে বারবার বাজতে থাকে ফায়ার হুইসেল। ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার হুইসেলের শব্দে আতঙ্ক বিরাজ করছে।

রাফিউল ইসলাম নামের এক কর্মকর্তা বলেন, হঠাৎ করেই ফায়ার হুইসেল বাজতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে আমরা ১০ তলার দিক থেকে ধোঁয়া উঠতে দেখেছি। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি।

আরেক কর্মচারী জানান, আমরা প্রথমে মনে করেছিলাম এটা সিগারেট এর ধোঁয়া হতে পারে। পরে দেখি বড় আকারে ধোঁয়া উড়ছে। সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে। এখনও ঠিক কী হয়েছে তা কেউ বলতে পারছে না।

ঘটনার পর ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা মাঠে নেমে নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন। এ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ রয়েছে।

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ পুড়ে গেছে বলে জানান গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ
ভবনটির চারটি তলা বেশি ক্ষতিগ্রস্ত জানিয়ে আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, প্রতিটি তলায় গড়ে ছোটবড় মিলিয়ে মোটামুটি ৪০ থেকে ৫০টি করে কক্ষ রয়েছে। চারটি তলাতেই কোথাও সম্পূর্ণ, কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছর আগুন লাগার ১১ দিন পর ওই ভবন সংস্কার শেষে কাজ শুরু হয়।

প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: ঘুষিতে প্রাণ গেল এক ব্যক্তির

আবারও সচিবালয়ে আগুন

আপডেট সময় ০৪:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫